বগুড়ার দুপচাঁচিয়ায় আ:লীগ নেতা  ও ডাকাতি প্রস্তুতির মামলার আসামিসহ গ্রেফতার ৪

বগুড়ার দুপচাঁচিয়ায় আ:লীগ নেতা  ও ডাকাতি প্রস্তুতির মামলার আসামিসহ গ্রেফতার ৪

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ নেতা ও ডাকাতি প্রস্তুতির মামলার আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানান, ঘটনার দিন গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালান। এসময় জুলাই কোটা বিরোধী আন্দোলনে হামলার নাশকতা মামলার আসামি উপজেলার সদর ইসলামপুর খানাবাড়ী এলাকার মৃত আহাদ আলীর ছেলে সদর ইউনিয়নের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব ওরফে মুক্তার (৪০) ও আদমদিঘী উপজেলার চাঁপাপুর সদরের মৃত ছলিমদ্দিনের ছেলে চাঁপাপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মেম্বারকে (৫০) গ্রেফতার করেছেন।

এছাড়াও ডাকাতির প্রস্তুতি মামলার তদন্ত প্রাপ্ত আসামি উপজেলার সদরের সরদার পাড়ার মহিদুল সরদারের ছেলে শিমুল সরদার ওরফে মালু (৩৬) ও ধোকরকোলা গ্রামের রুবেল প্রামানিক বাবুর ছেলে রিপন আহম্মেদকে (২৭) গ্রেফতার করা হয়।

থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190580