সন্ত্রাসবিরোধী মামলায় পাবনার আটঘরিয়ার সাবেক উপজেলা চেয়ারমান তানভীর গ্রেফতার

সন্ত্রাসবিরোধী মামলায় পাবনার আটঘরিয়ার সাবেক উপজেলা চেয়ারমান তানভীর গ্রেফতার

পাবনা প্রতিনিধি: সন্ত্রাসবিরোধী মামলায় পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তানভীর ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার দেবোত্তর ইউনিয়নের অভিরামপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তানভীর ইসলাম আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সদস্য এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তানভীর ইসলাম নিজ বাড়ি অভিরামপুর গ্রামে অবস্থান করছেন। পরে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ওসি আরও জানান, তানভীর ইসলামের বিরুদ্ধে আটঘরিয়া থানায় সন্ত্রাসীবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে তার নির্দেশে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টির অভিযোগও রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190575