বগুড়ায় মোবাইল কোর্টে পলিথিন কারখানার একলাখ টাকা জরিমানা

বগুড়ায় মোবাইল কোর্টে পলিথিন কারখানার একলাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের ছাতিয়ানতলা, সাবগ্রাম এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কারখানা থেকে আনুমানিক ৬৩২ কেজি পলিথিন এবং ১৯২ কেজি পলিথিন তৈরির কাঁচামাল পিপি দানা জব্দ করা হয়েছে। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর এর অভিযান চালিয়ে পলিথিন ও কাচামাল জব্দ এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা  ৬ক অনুসারে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং কারখানাটিকে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো: মাহমুদুল হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় এস আর বি-১২, সিপিএসসি, বগুড়া অভিযান পরিচালনায় সহযোগিতা প্রদান করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190573