বগুড়ার দুপচাঁচিয়ায় নয়ন হেরিটেজ পার্কে ৫০ হাজার টাকা জরিমানা
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত আমষট্টস্থ অনুমোদনবিহীন নয়ন হেরিটেজ পার্কে অভিযান চলিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে এদিন ভ্রাম্যমাণ আদালত, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমষট্ট গ্রামে আফজাল হোসেন নয়নের মালিকানাধীন নয়ন হেরিটেজ পার্কে অভিযান চালান। এসময় পার্কটি পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বার্থ হওয়ায় পার্কের ম্যানেজার সুকুমারের ছেলে সজীবের তাৎক্ষনিক ভাবে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম জানান, অনুমোদনবিহীন নয়ন হেরিটেজ পার্ক পরিচালনা করায় দায়ে পার্কটির বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। ম্যানেজার সজীব ৫০ হাজার টাকা জরিমানা প্রদানসহ অনুমোদনবিহীন পার্ক পরিচালনা না করার মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। আগামী দিনেও অনুমোদনবিহীন এসব অবৈধ্য পার্ক, হোটেল ও রেস্তোরার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190565