সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চলে মৎস্যজীবীর মরদেহ উদ্ধার
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চল খাসরাজবাড়ী ইউনিয়নের সানবান্দা নৌকাঘাট এলাকা থেকে এক মৎস্যজীবীর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। মৃত ব্যক্তি বগুড়া জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ি এলাকার বাসিন্দা। তিনি যমুনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার তিনি যমুনায় মাছ শিকার করতে বের হন। আজ সোমবার (৯ নভেম্বর) সকালে সানবান্দা চর এলাকায় তার মরদেহ ভেসে ওঠে। দুপুরের দিকে এলাকাবাসী পানি থেকে ওই মরদেহ উদ্ধার করে।
সিরাজগঞ্জ নৌ-পুলিশের ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, যমুনার দুর্গম চরাঞ্চলে নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190470