ঢাবির টিএসসিতে ফের ককটেল বিস্ফোরণ
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা কয়েকজনকে শাহবাগ থানায় নিয়ে যান বলে জানা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, ‘টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেছেন। তাঁদের প্রক্টর অফিসে নিয়ে আসা হচ্ছে। ইতোমধ্যে শাহবাগ থানা-পুলিশকে খবর দেওয়া হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করছি।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190445