নেত্রকোণায় ফিশারিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নেত্রকোণায় ফিশারিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু
নেত্রকোণার কেন্দুয়ায় নিজের ফিশারিতে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাপস সরকার (৩৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
 
আজ সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাপস সরকার ওই গ্রামের মৃত সুনীল সরকারের ছেলে।
 
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির পেছনে অবস্থিত নিজের ফিশারিতে যান তাপস। সেখানে পানি সরবরাহের জন্য মিটার থেকে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
 
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190426