সিলেট টেস্ট: দুই ওপেনারকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টের শেষ দিনে ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এরই মধ্যে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তানজিদ হাসানের (২১) পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও (১৪) আউট হয়েছেন।
দুজনকেই শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান। ১৪ ওভারে ২ উইকেটে ৪৯ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি উপহার দেওয়া তাওহিদ হৃদয় ৮ ও অভিজ্ঞ মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত।
বাংলাদেশের জিততে দরকার আরো ৩২০ রান, দিনের খেলা বাকি সর্বোচ্চ ৬৬ ওভার।
বাংলাদেশকে ধবলধোলাই করতে হলে ওয়েস্ট ইন্ডিজকে আর ৭ উইকেট নিলেই চলবে। কারণ, ফিল্ডিংয়ের সময় গোড়ালি মচকে যাওয়ায় এই ম্যাচে ব্যাটিং করতে পারবেন না সাদমান ইসলাম।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190388