দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম। পাশাপাশি প্রায় চার বছর পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম।

সোমবার (৯ নভেম্বর) দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করে বিসিবি। দলে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ।

দলে নতুন মুখ হিসেবে জায়গা পাওয়া মাহফিজুল ইসলামের জন্য এটি জাতীয় দলের হয়ে সাদা পোশাকে অভিষেকের সুযোগ। অন্যদিকে দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম। সবশেষ ২০২২ সালে বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছিলেন তিনি।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারছেন না ওপেনার সাদমান ইসলাম। 

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক শৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, মাহফিজুল ইসলাম।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190386