সাফ খেলতে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী

সাফ খেলতে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। অন্যদিকে ফ্লাইট বিলম্বের কারণে নির্ধারিত সময়ে দেশে ফিরতে না পারলেও আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ফারহান আলীর।

ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজাকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয়েছে। লাল-সবুজের জার্সিতে মাঠে নামতে প্রস্তুত এই মিডফিল্ডার।

ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারেননি হামজা। তবে আগামী বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

ঢাকায় পৌঁছেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন হামজা। আজ বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দলের অনুশীলন সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এদিকে আজ সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা ছিল ফারহান আলীর। তবে অনাকাঙ্ক্ষিত ফ্লাইট বিলম্বের কারণে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারেননি তিনি। বর্তমানে কাতারের দোহায় ট্রানজিটে অপেক্ষা করছেন এই ফুটবলার। সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190382