বিএনপিকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না : আহসানুল তৈয়ব জাকির
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, বিএনপি দিনের ভোট রাতে করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেনি। এদেশের ১৮ কোটি মানুষের ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে।
তাই বিএনপিকে আন্দোলনের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। তিনি আজ রোববার (৮ নভেম্বর) সোনাতলা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সহসভাপতি একেএম আহসানুল হাবীব রাজা, আহসান হাবীব মোহন, মিজানুর রহমান মিজান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসান কবীর, অধ্যক্ষ আহসানুল মোমেনিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন, শফিকুর রহমান, আবু সুফিয়ান পলিন, ডা. এমএ হান্নান বাটালু, রফিকুল ইসলাম হান্নু, শহিদুল ইসলাম মুকুল, মাহফুজার রহমান মাফু, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, জাকির হোসেন রুবেল, জহুরুল ইসলাম শেফা, আবুল কালাম আজাদ কেটু, ইউসুফ আলী সুইট, জরিফুল ইসলাম প্রমুখ। এরপর শহিদ সৈকত চত্ত্বর থেকে এক র্যালি শহর প্রদক্ষিণ করে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190357