পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী
বাংলাদেশের পররাষ্ট্রসচিবের দায়িত্ব নিলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসন অনুবিভাগ এক প্রজ্ঞাপনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানায়।
তাকে ২৯তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সালাহউদ্দিন নোমান চৌধুরী, সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
জনস্বার্থে এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190335