হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি প্রতিনিধি : ‘১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ জাতীয় পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চ্যাম্পিয়ন হয়েছে। ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর যৌথ আয়োজনে ৬-৭ নভেম্বর আইইউবি ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট দলে ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী মো. গাজী মুজিরু, নাফিসা তাবাসসুম এবং মোহাম্মদ ইবনে আলম। বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১৬টি দল এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মৌখিক পর্বে অংশগ্রহণ করে। 

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরো প্রতিযোগিতাজুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলটি অসাধারণ আইনি যুক্তি উপস্থাপন, তীক্ষ্ণ বিচারিক বিশ্লেষণ, নিষ্ঠা এবং দৃষ্টান্তমূলক দলীয় সমন্বয়ের পরিচয় দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন ডিইউএমসিএস-এর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক এবং ডিইউএমসিএস-এর প্রধান মডারেটর সহযোগী অধ্যাপক ড. ফারজানা আক্তার দলটিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করেন। 

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রভাষক মনিরুজ্জামান দলটির প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এই অসাধারণ সাফল্যের জন্য দলটিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি হংকংয়ে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক রাউন্ডেও তাদের সফলতা কামনা করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190289