ঢাকা দক্ষিণ বিএনপির কমিটি পুনর্গঠন: আহ্বায়ক সালাম,সদস্যসচিব রবিন
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে। আর সদস্যসচিব করা হয়েছে তানভীর আহমেদ রবিনকে।
আজ রোববার (৮ নভেম্বর) দলের সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190258