রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে আটক করেছে পুলিশ। একই সময়ে ৪০টি মামলা করা হয়েছে।

আজ রবিবার (৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৪৬ জন, তেজগাঁও বিভাগ ৯৪ জন, মিরপুর বিভাগ ১৬৬ জন, গুলশান বিভাগ ৫৩ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে আটক করেছে।

অভিযানকালে ১ শত গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190251