ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ ভাই-বোন গ্রেফতার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও শহরের রোড বাজার এলাকায় অভিযান চালিয়ে ২২টি ইয়াবা ট্যাবলেটসহ ভাই-বোনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. রুবেল রানা (৩২) ও তার বোন মোছা. বাবলি (২৬)। তাদের বাড়ি সদর উপজেলার হরিহরপুর হাজীপাড়া এলাকায়। পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে রুবেলের পকেট থেকে ১২টি এবং বাবলির চুলের খোপা থেকে ১০টি ইয়াবাসদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় রুবেলের কাছ থেকে মাদক বিক্রির ১৪ হাজার ৮শ’ টাকাও জব্দ করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়াও রুবেলের বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দু’টি মামলা রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190243