রংপুরের পীরগঞ্জে ইয়াবাসহ আটক ২
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ৯২ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটক দু’জনের মধ্যে একজন মিজানুর রহমান মিজান (৩৫) ও অপরজন মশিউর রহমান (২০)। আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারহাট এলাকায় মাদক বিক্রির সন্দেহজনক অবস্থায় মিজানুর রহমান মিজান ও মশিউর রহমানকে আটক করে এলাকাবাসী। এ সময় তাদের কাছ থেকে ৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পীরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক মিজানুর রহমান মিজান মাদারহাট গ্রামের হাফিজার রহমানের ছেলে। অপর আটক মশিউর রহমান একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে আমরা সেখানে পুলিশ পাঠাই। পরে সেখান থেকে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190239