বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল হামলার মামলায় আ’লীগের ২ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল হামলার মামলায় আ’লীগের ২ নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বিকেলে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুঞ্জু (৬১)। তিনি বিশ্বহরিগাছা গ্রামের হাসেন আলী সরকারের ছেলে। অপরজন এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ (৫৩)। তিনি শৈলমারী গ্রামের মেছের আলী আকন্দের ছেলে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190210