কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘কর্মকর্তা-কর্মচারী’ পদে ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ৮ নভেম্বর সকাল ৯টায়, চলবে আগামী ২২ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
এক নজরে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ৮ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা
- আবেদনের শেষ তারিখ: ২২ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইন
- চাকরির ধরন: স্থায়ী
- প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- কর্মস্থল: পিরোজপুর
- বয়স: ৭ নভেম্বর ২০২৬ তারিখ ৩-২২ নং পদের জন্য ১৮ - ৩২ বছর। তবে ১ ও ২ নং পদের ক্ষেত্রে প্রার্থীদের জন্য বয়সসীমা পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহীরা প্রার্থীরা এখানে ক্লিক করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের ঠিকানা: অনলাইনে আবেদনের পর এই ঠিকানায় আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা- রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর। আবেদনপত্রের খামের উপর স্পষ্ট করে পদের নাম ও নিজ ঠিকানা উল্লেখ করতে হবে।
আবেদন ফি: অনলাইনের মাধ্যমে ৩-১০ নং গ্রেডের জন্য ২০০ টাকা, ১১-১৩ নং গ্রেডের জন্য ১৫০ টাকা, ১৪-১৬ নং গ্রেডের জন্য ১০০ টাকা ও ১৭-২০ গ্রেডের জন্য ৫০ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190207