সান্তোসে বড় পদ পেলেন নেইমারের বাবা

সান্তোসে বড় পদ পেলেন নেইমারের বাবা

স্পোর্টস ডেস্ক : নতুন প্রধান নির্বাহী হিসেবে নেইমার সিনিয়রকে নিয়োগ দিয়েছে সান্তোস। প্রাথমিক চুক্তি অনুযায়ী নেইমারের বাবা এই দায়িত্বে থাকবেন ডিসেম্বরের শেষ পর্যন্ত। বর্তমান প্রেসিডেন্ট মার্সেলো তেইসেইরা আগামী মাসের নির্বাচনে জয়ী হলে ৬১ বছর বয়সী ব্যবসায়ীর চুক্তি স্বয়ংক্রিয়ভাবে ২০২৭-২৯ পর্যন্ত নবায়ন হবে।

শুক্রবার প্রথমে এই খবর জানিয়ে প্রতিবেদন করেছিল সাংবাদিক লুকাস মুসেত্তি। পরে তা নিশ্চিত করে ইএসপিএন ব্রাজিল। ক্লাবের নেতৃত্ব কাঠামোতে ঠিক তেইসেইরার নিচে অবস্থান করছেন নেইমার সিনিয়র। অভ্যন্তরীণভাবে এই পদক্ষেপটি নেইমারের পরিবারের পক্ষ থেকে বর্তমান প্রশাসনের প্রতি একটি সুস্পষ্ট সমর্থনের প্রকাশ। যদিও টেক্সেইরা এখনও ১২ ডিসেম্বরের নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেননি।

উচ্চপদস্থ হলেও নেইমার সিনিয়র ক্রীড়া কার্যক্রমের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা ফুটবল পরিচালক আলেক্সান্দ্রে মাত্তোসের কাজে হস্তক্ষেপ করবেন না। ৬১ বছর বয়সীর নিয়োগ চূড়ান্ত করে সান্তোস আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ‘(নেইমার সিনিয়র) ক্লাবরে ম্যানেজমেন্টের সঙ্গে সরাসরি সমন্বয় করবেন এবং ফুটবল, বিপনণ ও নতুনত বাণিজ্যিক কোম্পানিগুলোর মতেমা বিভিন্ন ক্ষেত্র দেখভাল করবেন।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190172