ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় মদ ও শাড়ি জব্দ

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় মদ ও শাড়ি জব্দ

ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১৩ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।

আজ শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীন কেতরাংগা, খেজুরিয়া ও ছাগলনাইয়া বিওপির টহল দলগুলো এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালান রোধে এবং মাদকদ্রব্য পাচার প্রতিহত করতে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় পরিচালিত বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় এই ভারতীয় মদ ও শাড়িগুলো জব্দ করা হয়।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জব্দ করা মালামাল নিয়ে বিধি অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190165