জামালপুরে ট্রাক চাপায় একই পরিবারের তিনজন নিহত

জামালপুরে ট্রাক চাপায় একই পরিবারের তিনজন নিহত

মফস্বল ডেস্ক : জামালপুরে মেলান্দহ এলাকায় ট্রাক চাপায় অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এছাড়াও মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। 

আজ শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে মেলান্দহের শিমুলতলী থেকে জামালপুরের দিকে যাচ্ছিল মোটরসাইকেল ও অটোরিকশা। পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলকে চাপা দেয়, পরে অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হন ও মোটরসাইকেলের দুইজন গুরুতর আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190137