ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি হাঁকালেন তাওহিদ হৃদয়

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি হাঁকালেন তাওহিদ হৃদয়

স্পোর্টস ডেস্ক :  সিলেট টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে একা লড়াই চালিয়ে যাচ্ছেন তাওহিদ হৃদয়। কারো সঙ্গ না পেলেও লড়াকু এক সেঞ্চুরি আদায় করে নিয়েছেন তিনি। ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি এটি। এরপরই মধ্যাহ্ন বিরতিতে গেছে দুই দলের খেলোয়াড়রা।

দিনের প্রথম সেশনে ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের পর তুলে নিলেন নিজের প্রথম শতকও। ১০৯ বলে ৪ চারে হাফ সেঞ্চুরির পর ১৭১ বলে ১১ চার ও ১ ছক্কায় করেন সেঞ্চুরি। বাংলাদেশের রান ৭ উইকেটে ২০৫। এখনও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের সংগ্রহের চেয়ে পিছিয়ে ১৫১ রান।

বাংলাদেশের বাকি ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকলেও উইকেটে একাই টিকেছিলেন হৃদয়। উইকেট না বিলিয়ে রান করেছেন। তার ব্যাটে চড়েই দলের সংগ্রহ পেরিয়েছে দুইশো রান।

দ্বিতীয় দিনের খেলা শেষে অপরাজিত ছিলেন হৃদয় ও মুশফিক। দুজনের ব্যাটের দিকে তাকিয়ে ছিল পুরো বাংলাদেশ। কিন্তু মুশফিক আউট হয়ে যান ৩৪ রান করে।

এরপর ৮ ও ১৬ রান করে লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজও ধরেন সাজঘরের পথ উইকেট বিলিয়ে। কিন্তু একপ্রান্ত আগলে রেখে হৃদয় তুলে নেন নিজের শতক।

তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৩৫৬ রানের সংগ্রহ টপকানো অসম্ভই বলা চলে। সাদমান ইসলাম চোটের কারণে চলে গেছেন এই টেস্টের বাইরে। এক ব্যাটার কম নিয়ে খেলা বাংলাদেশের স্বীকৃত ব্যাটার হিসেবে উইকেটে টিকে আছেন এখন শুধু হৃদয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190134