যে ঠকাচ্ছে, সেও একদিন ঠকবে: ওমর সানী
বিনোদন ডেস্ক : অন্যায়, প্রতারণা ও অহংকারের পরিণতি একদিন ভোগ করতে হয়—এমন ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।
শুক্রবার (৬ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যে ঠকাচ্ছে, সেও ঠকবে। যে অহংকার করছে, তারও পতন হবে। যে অন্যের স্বপ্ন ভাঙছে, তার স্বপ্নও একদিন ভাঙবে।’
পোস্টের শেষাংশে ওমর সানী লেখেন, ‘শুধু সময়ের অপেক্ষা।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190120