বগুড়ায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব রুমনের মামা সাজুর জানাজা ও দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার : বগুড়ায় জাকের পার্টির কেন্দ্রীয় নেতা ও রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম সাজুর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমা বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন মরহুমের ভাগ্নে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া পৌরসভার সাবেক মেয়র এড. একেএম মাহবুবর রহমান, দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান ও সহকারী সম্পাদক মতিউল ইসলাম সাদী, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, টেলিভিশন রিপোটার্স এ্যাসোসিয়েশন বগুড়ার সভাপতি মোহন আখন্দ, সাধারণ সম্পাদক মেহেরুল সুজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক ব্যক্তিগণ।
শফিকুল ইসলাম সাজু প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের মামা। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনের কৃষক নেতা প্রজাবন্ধু মৌলভী রজিব উদ্দিন তরফদারের নাতি। জানাজা শেষে তার মরদেহ বগুড়া শহরের নামাজগড় আঞ্জুমান গোরস্থানে দাফন করা হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে মারা যান প্রবীণ রাজনীতিবিদ শফিকুল ইসলাম সাজু।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190097