দিনাজপুরের ফুলবাড়ী খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টায় বড়পুকুরিয়া কয়লা খনি সংলগ্ন পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম চার রাস্তার মোড়ে ‘ফুলবাড়ী কয়লা খনি এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যের আলোকে দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলন শুরুর পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগণের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান। এসময় দেশে জ্বালানি সংকটের কারণে এবং অর্থনৈতিকভাবে মুক্তি পেতে সর্বোবৃহৎ উৎকৃষ্ট মানের কয়লা খনি ফুলবাড়ী। এই কয়লা উত্তোলন করে জ্বালানি সংকট মোকাবিলা করা সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190093