বগুড়ার দুপচাঁচিয়ায় ‘নতুন কুড়ি’ স্পোর্টস’র উদ্বোধন

বগুড়ার দুপচাঁচিয়ায় ‘নতুন কুড়ি’ স্পোর্টস’র উদ্বোধন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে “নতুন কুড়ি” স্পোর্টস সিজন-২ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি একযোগে সারা দেশে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর দুপচাঁচিয়ায় এই কর্মসূচির উদ্বাধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, থানা পুলিশ পরিদর্শক নাসিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা প্রোগ্রামার (আইসিটি) সাদ্দাম হোসেন, উপজেলা সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম কবিরাজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক জাহিদ হাসান রোস্তম, উপজেলা ফুটবল একাডেমীর সভাপতি মাহমুদুল হক শিপন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মজিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদারসহ শিক্ষক ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উদ্বোধনী বাছাই পর্বের এই খেলায় অংশগ্রহণ করেন দুপচাঁচিয়া পৌরসভা বনাম গোবিন্দপুর ইউনিয়ন একাদশ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190088