এলাকার উন্নয়নে সাংবাদিকদেরকে দায়িত্বশীলতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে : মহিত তালুকদার এমপি

এলাকার উন্নয়নে সাংবাদিকদেরকে দায়িত্বশীলতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে : মহিত তালুকদার এমপি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৩ দুপচাঁচিয়া-আদমদীঘি আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, সাংবাদিকরা সমাজের বিবেক। সমাজের প্রকৃত চিত্র সাধারণ মানুষের অভিযোগসহ সমস্যা তাদের লেখনির মাধ্যমে পত্রিকায় ফুটে উঠে।

সাংবাদিকতার মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন মূলক কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সেই সাথে আইন-শৃংখলা নিয়ন্ত্রন রাখতেও সাংবাদিকদের বিবেক-বুদ্ধি, চেতনা ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এলাকার উন্নয়নে দায়িত্বশীলতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

আজ শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা প্রেসক্লাব এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ ও সাংবাদিক আজিজুল হকের যৌথ সঞ্চালনায় সভায় বরেণ্য অতিথির বক্তব্য রাখেন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান, থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান । আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুর নূর, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. সাইফুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, সাংবাদিক আবু আব্দুল্লাহ প্রিন্স প্রমুখ। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190082