করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেণি- ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাম্মেল হক,অধ্যক্ষ অসিত কুমার সরকার, উপাধ্যক্ষ আনজুমান আরা বেগম। অনুষ্ঠানে কয়েকজন নবীণ শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক হাবিবা সুলতানা ও প্রভাষক শিবাশিস কুমার পাল। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন সহকারী অধ্যাপক অন্তিম কুমার মন্ডল। খবর বিজ্ঞপ্তি’র।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190021