আগামীকাল ‘মন দুনিয়া’

আগামীকাল ‘মন দুনিয়া’

অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও তটিনী একসঙ্গে ‘মন দিওয়ানা’,‘ ছুঁয়ে দিলাম তোমায়’,‘ লাভ সাব’,‘ মন বোঝেনা’, ‘নট এ লাভ স্টোরি’,‘ সে আমার আপনজন’,‘ বিষয়টা ভালোবাসার’,‘ লজ্জা’,‘ বেশি বলে বুলবুলি’,‘ জখম’,‘ প্রেম ভাই’,‘ ঢাকাইয়া মাইয়া’,‘ প্রেম ভাই’,‘ ও আমায় ভালোবাসেনি’সহ আরো বেশ কিছু নাটকে অভিনয় করেছেন।

দর্শকের কাছে প্রিয় জুটি হয়ে উঠা তৌসিফ- তটিনী জুটিকে আগামীকাল আবারো দেখা যাবে ‘মন দুনিয়া’ নাটকে। নাটকটি গল্প ও চিত্রনাট্য অভ্র মাহমুদের। পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। আগামীকাল ৬ নভেম্বর নাটকটি ইউটিউবে প্রকাশ পাবে। অভিনয়শিল্পী তৌসিফ ও তটিনী দু’জনই নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190016