মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে  ব্র্যাক আইটির  সমঝোতা স্মারক স্বাক্ষর

মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে  ব্র্যাক আইটির  সমঝোতা স্মারক স্বাক্ষর

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) সফটওয়্যার উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবায় সম্ভাব্য সহযোগিতার লক্ষ্যে গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড (ব্র্যাক আইটি)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদের উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নাজমুল হুদা সরকার এবং ব্র্যাক আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো তথ্যের গোপনীয়তা বজায় রেখে উভয় প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক, প্রযুক্তিগত, আর্থিক ও পরিচালনসংক্রান্ত তথ্য আদান-প্রদানের একটি কাঠামো প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে সম্ভাব্য সফটওয়্যার উন্নয়ন প্রকল্প, প্রযুক্তিগত সমন্বয় এবং অন্যান্য ডিজিটাল উদ্যোগ নিয়ে আলোচনা ও পরিকল্পনা গ্রহণের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে মূল্যায়ন ও পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন পর্যায়ে আদান-প্রদান করা সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিত করা হবে।

এই সহযোগিতার মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক তার ডিজিটাল ব্যাংকিং অবকাঠামো শক্তিশালীকরণ, পরিচালন দক্ষতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং গ্রাহকদের আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে উদ্ভাবনী প্রযুক্তিগত সমাধান অন্বেষণ করবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ভাইস প্রেসিডেন্ট, রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের (আরডিডি) সমন্বয়কারী ও পাবলিক রিলেশনস ডিভিশনের (পিআরডি) প্রধান মো. রাশাদুল আনোয়ার এবং ভাইস প্রেসিডেন্ট ও ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিভাগের প্রধান ওমর শরীফ উপস্থিত ছিলেন।

ব্র্যাক আইটির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ বিজনেস ট্রান্সফরমেশন অফিসার সাদাত আদনান আহমেদ এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. আবিদ হোসেন খান।

এই উদ্যোগ ব্যাংকিং খাতে প্রযুক্তিগত অগ্রগতি গ্রহণ, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রে মিডল্যান্ড ব্যাংকের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189993