রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৫ টি মামলা দায়ের করা হয়েছে।

আজ  বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৯৪ জন, মতিঝিল বিভাগ ৮৫ জন, তেজগাঁও বিভাগ ৯০ জন, মিরপুর বিভাগ ১৪১ জন, গুলশান বিভাগ ৪৬ জন, উত্তরা বিভাগ ৪১ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। 

অভিযানকালে ১৫০ গ্রাম গাঁজা, ২৫৩৯ পিস ইয়াবা, ১.৮৫ গ্রাম হেরোইন, ৩ টি মোটরসাইকেল, ৮ টি  মোবাইল, ১৫০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

বুধবার (০৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189929