ইকবাল সোবহান চৌধুরীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি
যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি টেলিভিশনের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় (মামলা নম্বর ২৩) ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের ২৬ আগস্ট মামলাটি দায়ের করা হয়েছিল।
এদিকে ডিবিসি নিউজের আরেক সাংবাদিক রাজিব ঘোষকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, জানতে চাইলে তা অস্বীকার করেন মো. শফিকুল ইসলাম। তিনি জানান, রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে আনা হয়নি। তবে ডিবি সূত্রে জানা গেছে, মুচলেকা দিয়ে কিছুক্ষণের মধ্যেই ছাড়া পেতে পারেন তিনি।
এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি টেলিভিশনের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। পরে তাঁকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189924