বগুড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বাঘোপাড়া মন্ডলপাড়ার একটি পুকুর থেকে অনুমান ৩০ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া বলেন, ওই যুবকের নাম বিপুল। তিনি বাঘোপাড়া দক্ষিণপাড়ার নৈশ প্রহরী জাহিদুল ইসলামের ছেলে। পেশায় তিনি ট্রাকের হেলপার ছিলেন। ট্রাকে কাজ শেষে আজ বুধবার (৪ নভেম্বর) বিকেলে তিনি ওই পুকুরপাড়ে যান। পরে সন্ধ্যার দিকে তার লাশ ভেসে ওঠে। পরে থানায় জানানো হলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
চেয়ারম্যান আরো বলেন, স্থানিয়রা তাকে জানিয়েছেন ছেলেটি ছিল মাদকাসক্ত। কাজ থেকে এসে তিনি তার বাড়ির অদূরে ওই পুকুরের পাশে গিয়েছিলেন। তিনি নিয়মিত মাদক সেবন করতেন। লাশটি উপর হয়ে ভেসে ছিল বলে লোকজন তাকে জানান।
সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সুরতহার রিপোর্ট প্রস্তুত করে। এ রিপোর্ট তৈরির সময় তার শরীরে কোন আঘাওেতর চিহৃ দেখা যায়নি। তার মৃত্যুর সঠিক কারন জানতে ময়না তদন্তের জন্য তার লাশ ওই হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে তার মৃত্যুর কারন। এ ব্যাপারে সদর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189886