বগুড়ার দুপচাঁচিয়ায় বিশেষ অভিযানে মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৬
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানান, ঘটনার দিন গতকাল মঙ্গলবার রাতে মাদক মামলার আসামি উপজেলার খিহালী উত্তরপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে রেজাউল করিম সবুজ ওরফে বিশু (৩৫) কে পৌরসভার তিশিগাড়ী এলাকায় সুপ্রিম ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালের সামনে থেকে গ্রেফতার করেছেন। এসময় তার হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া সড়ক দুর্ঘটনা মামলায় মাসিন্দা গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল করিম (২৪), বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে মারপিটের মামলায় সদরের কাঁটাগাড়ী গ্রামের মৃত জয়নাল সরদারের ছেলে মুনছুর সরদার (৪৫), গ্রেফতারি পরোয়ানামূলে উপজেলার পশ্চিম আলোহালী গ্রামের জনাব আলীর ছেলে আজম আলী, চামরুল ইউনিয়নের টেমা গ্রামের বাবলু প্রামাণিকের ছেলে ওমর ফারুক ও তালোড়া গয়াবান্ধা (নয়াপাড়া) গ্রামের মৃত শামছুল মোল্লার ছেলে আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের গতকাল বুধবার বগুড়া কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189876