সাভারে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সাভারে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ন্যূনতম মজুরি ও শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে পঞ্চম দিনের মতো সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। অসন্তোষ ও বিশৃঙ্খলা ঠেকাতে সাভারের শিল্পাঞ্চলে মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি।

আজ বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুরে বিজিবি-৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এ তথ্য নিশ্চিত করেন।
 
এদিকে সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

এ সময় পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।

লে. কর্নেল তৈমুর হাসান জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে, ঢাকা-আরিচা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, আনসার ও বিজিবি সদস্যদের। সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189841