ভরাডুবিতেও অনুশোচনা নেই ট্রাম্পের

ভরাডুবিতেও অনুশোচনা নেই ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের বিপর্যয়ের পর ফলাফল মেনে নেয়ার এবং ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনের ফল মেনে নিতে তিনি ‘পুরোপুরি প্রস্তুত’। 

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় থাকব। আশা করি, কোনো একটা সমাধানে পৌঁছাতে পারব।’ নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য নিজের ব্যালটে না থাকার বিষয়টিকে দায়ী করেন ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তকে তিনি ‘খুবই বিচক্ষণ’ বলে দাবি করেন। এ সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই বলেও জানান।

নির্বাচনে বড় পরাজয়ের পরও নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছর নিয়ে কোনো অনুশোচনা নেই বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষায়, ‘আমি মনে করি, যেকোনো প্রেসিডেন্টের ইতিহাসে এটি সবচেয়ে সফল দুই বছর।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189837