বিটিভির পর এবার বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

বিটিভির পর এবার বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোন আহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(এডিসি) সেকেন্ড ইন কমান্ড(টুআইসি) মোঃ ফজলুল হক।

পুলিশ সূত্রে জানা যায়, আগারগাওয়ে বাংলাদেশ বেতারের সামনের সড়কের ইউটারনে দুর্বৃত্তটা পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। তবে এই ঘটনায় কেউ আহত সংবাদ পাওয়া যায়নি।

এরআগে এদিন বিকালে বিটিভি ভবনের সামনেও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বত্তরা। সেখানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মিরপুরে দুর্বত্তদের ছোড়া ককটেলে পাপন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ককটেল বিস্ফোরণের পর তার শরীরে আগুন ধরে যায়। এতে তার শরীরের ২০ শতাংশ পুড়েও যায়। বর্তমানে তিনি জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189792