বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামিসহ গ্রেফতার- ২
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে মাদক মামলার আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে মাদক মামলার আসামি উপজেলার চেংগা মধ্যপাড়া গ্রামের মৃত মিন্টু প্রামানিকের ছেলে ইয়াছিন প্রামানিক (৩৪) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। এসময় তার হেফাজত থেকে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে।
এছাড়াও গ্রেফতারি পরোয়ানামূলে তালোড়ার লাফাপাড়া গ্রামের আফসার প্রামানিকের ছেলে মিম প্রামানিককে গ্রেফতার করেছেন। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদ্বয়কে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189777