বগুড়ায় পাল্টা সাংবাদিক সম্মেলন করে এক বোনের বিরুদ্ধে অপর তিন বোনের অভিযোগ

বগুড়ায় পাল্টা সাংবাদিক সম্মেলন করে এক বোনের বিরুদ্ধে অপর তিন বোনের অভিযোগ

শহর প্রতিনিধি: বগুড়া প্রেসক্লাবে মিলনায়তনে গত ১ নভেম্বর,রোববার নূরে জান্নাত নাম দিয়ে বেলী আক্তার যে সংবাদিক সম্মেলন কে ছেন তার প্রতিবাদে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে একই স্থানে পাল্টা সাংবাদিক সম্মেলন করেছেন তার অপর তিন বোন নুরজাহান, হেলেনা ও ফিরোজা। লিখিত বক্তব্য পাঠ করেন শামীমা আক্তার। সারিয়াকান্দি উপজেলার পারতিতপরল গ্রামে বাসিন্দা লিখিত বক্তব্য পাঠকারী শামীমা আক্তার তারা বলেন, বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করা বেলী আক্তার তারই আপন বোন।

সে সংবাদ সম্মেলনে যেসব তথ্য উপস্থাপন করেছে, তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। বেলী আক্তার  নিজে সংবাদ সম্মেলন করতে এসে আরেক বোন নুরে জান্নাতের নাম ব্যবহার করেছেন। তার জমির প্লান পাশের নামে পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলামের নামে ৫০হাজার টাকা ঘুষ দাবির মিথ্যা অভিযোগও  করেছেন।

তিনি দাবি করেন, ওয়ারিশমূলে বাবার সম্পত্তির ১.২৮ শতক করে জনপ্রতি ভাগে পেয়েছেন তিন বোন। যার সমান অংশের দাবিদার বেলী আক্তারও নিজেও। অথচ সে জোর করে সবকিছু নিজের বলে দাবি করে। পরে জোর করে কোন সুবিধা করতে না পারায় মিথ্যার আশ্রয় নিয়ে বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ উপস্থাপন করে গত রোববার সংবাদ সম্মেলন করেন।

তিনি আরও দাবি করে বলেন, নিজের অংশ ছাড়াও আমার অংশের জায়গার ভিতরে এসেও সে কাজ করছে। সে আমাদের বোনদের কারও সিদ্ধান্ত মানে না। সে নিজে যা মনে করেন তাই করে থাকে। যার ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সে নিজের খেয়াল খুশিমতো চলে। তাকে নিয়ে ইউএনও, ভূমি ও পৌরসভা কার্যালয়ে আপোস মিমাংসার জন্য মধ্যস্থতায় বসা হলেও কোন সিদ্ধান্ত সে মেনে নেয়নি।

শামীমা আক্তার তারা আরও জানান, সারিয়াকান্দি পৌরসভা থেকে বিধি মোতাবেক অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রকৌশলী শহিদুল ইসলামকে কোন উৎকোচ বা ঘুষ দেওয়া হয় নি। একজন সরকারি কর্মচারিকে বিতর্কিত ও হয়রানি করতেই সে এসব মিত্যাচার করেছে। প্রকৃতপক্ষে তার কাছে অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে বেলী আক্তার তার নামে মিথ্যা বানোয়াট তথ্য উপস্থাপন করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189768