বগুড়ায় আরিফ শেখ হত্যা মামলায় দুই যুবকের জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : বগুড়া মহানগরের চক ফরিদের আরিফ শেখ (৩৪) হত্যা মামলার হাজতি আসমি দুই যুবকের জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। জামিনের আবেদন নামঞ্জুরকৃত আসামিদ্বয় হলো বগুড়া মহানগরের লতিফপুর কলোনীর নাজিরের ছেলে নাহিদ (২৪) এবং আলাউদ্দিন আলোর ছেলে নয়ন (২৪)। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বগুড়ার দায়রা জজ মোঃ মনিরুজ্জামান ওই আসামিদ্বয়ের জামিনের আবেদন শুনানী অন্তে নামঞ্জুর করেন।
উল্লেখ্য, বগুড়া মহানগরের চক ফরিদের আব্দুল আজিজ ও সাবিনা খাতুনের ছেলে আরিফ শেখের নিকট হতে তার মামা আব্দুল খালেক বাদল ও তার দুই ছেলে তারেক ও আকাশ ১১ লাখ টাকা কর্জ নেয়। আরিফ শেখ ওই পাওনা টাকা তার মামা ও মামাতো ভাইদের কাছে ফেরত চাইলে তাদের মধ্যে শক্রতা হয়।
এর জের ধরে আসামিদ্বয় গত ১১ জুলাই রাত রাত সোয়া ১২ টার দিকে আরিফ শেখকে বাড়ি হতে ডেকে নিয়ে লতিফপুর কলোনীর প্রীতি প্রাইমারী স্কুলের পিছনের গলিতে ডেকে নিয়ে যায়।
সেখানে ওই আসামিরা সহ অন্যান্য আসামিরা রামদা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহত আরিফ শেখকে আশংকা জনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এব্যাপারে নিহত আরিফ শেখের ছেট বোন ওই আসামিদের সহ ১১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৭/৮ জন উল্লেখ করে বগুড়া সদর থানায় এই মামলা দায়ের করে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189754