আজ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন, চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

আজ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন, চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে মধ্যবর্তী নির্বাচন। দুই কক্ষবিশিষ্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে মরিয়া ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি ও বিরোধী ডেমোক্রেটিক পার্টি।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এরইমধ্যে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন। এদিকে ভোটের আগে প্রকাশিত একাধিক জরিপে কংগ্রেসের নিয়ন্ত্রণ এবং প্রার্থীদের সমর্থনের ক্ষেত্রে রিপাবলিকানদের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা।

কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা হারালে বড় ধরনের ক্ষমতার চ্যালেঞ্জের মুখে পড়বেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে তার হাতে নির্বাহী ক্ষমতা থাকলেও আইন প্রণয়ন, বাজেট অনুমোদন, সরকারি ব্যয় এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে কংগ্রেসের সহযোগিতা পাওয়া কঠিন হয়ে পড়বে। আর ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিলে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের ওপর তদন্ত ও নজরদারি বাড়াতে পারবেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189663