শ্রমিক বিক্ষোভে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি ৪ হাজার

শ্রমিক বিক্ষোভে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি ৪ হাজার

৩০ হাজার টাকা মাসিক মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। 

এ তিন মামলায় প্রায় চার হাজার জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে শিল্প পুলিশ দুটি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) একটি মামলা করেছে।

এ ব্যাপারে শিল্পাঞ্চল-২ (গাজীপুর) পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘এসব মামলায় অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189641