রংপুরে প্রতিবন্ধী কিশোর বলাৎকার অভিযুক্তকে গণধোলাই
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর মহানগরে নাস্তা খাওয়ানো লোভ দেখিয়ে বাক প্রতিবন্ধী কিশোরকে (১৭) বলাৎকারের অভিযোগে আব্দুল মতিনকে(৬১) গণধোলাই দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত আব্দুল মতিনকে হাসপাতালে গ্রেফতার করে পুলিশ। এদিকে ভুক্তভোগী কিশোরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেফতারকৃত আব্দুল মতিন রংপুর সিটি করপোরেশনের হারাগাছ থানাধীন চাঁদকুঠি সদবাজার এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। ভুক্তভোগীর স্বজন ও পুলিশ জানায়, গতকাল রোববার রাতে ওই কিশোর মহানগরের সদবাজার এলাকায় ঘোরাফেরা করছিলো। রাত ৯টার দিকে তাকে নাস্তা খাওয়ানোর লোভ দেখিয়ে ফুসলিয়ে একটি গোডাউনের খালি মাঠে নিয়ে যায় আব্দুল মতিন।
সেখানে প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার করে মতিন। পরে ছেলেটিকে সদবাজারের কাছে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। এসময় ছেলেটির কান্না শুনে এবং পরিহিত কাপড়ে রক্ত দেখে তাকে জিজ্ঞাসা করলে সে জানায় তার সাথে হওয়া ঘটনার কথা জানায়।
এসময় আব্দুল মতিনকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। এক পর্যায়ে কৌশলে মতিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ভুক্তভোগী কিশোরকে উদ্ধার করে। পরে স্বজনরা ওই কিশোরকে প্রথমে হারাগাছ ৩১ শয্যা হাসাপাতলে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান বলেন, এ ঘটনায় গতকাল রোববার দিনগত রাতে ভুক্তভোগী কিশোরের ছেলের বাবা বাদি হয়ে আব্দুল মতিনকে আসামি করে ধর্ষণ আইনে মামলা দায়ের করেন। এছাড়াও ঘটনার পর স্থানীয়দের গণধোলাইয়ে অভিযুক্ত আসামি আব্দুল মতিন আহত হয়ে রংপুর মেডিকেলে ভর্তি হয়। খবর পেয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার দেখানো হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189635