তারেক রহমানের নেতৃত্বে দেশ দিকে এগিয়ে যাচ্ছে : আহসানুল তৈয়ব জাকির
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি আজ সোমবার (২ নভেম্বর) বগুড়ার সোনাতলায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার যখন ভঙ্গুর এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছেন, ঠিক তখনই একটি কুচক্রী মহল সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্রে মেতে উঠেছে।
এ দেশের মানুষ আর কখনও ফ্যাসিস্ট আওয়ামীলীগকে পূর্নবাসন হতে দেবেনা। পাশাপাশি যারা বেহস্তে যাওয়ার প্রলোভন দিয়ে ভোট নেয় তাদের আগামী দিনে প্রত্যাখান করতে হবে।
পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল হাবীব রাজা, আহসান হাবীব মোহন, আহসান হাবীব রতন, মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক কমিশনার জহুরুল ইসলাম শেফা, এটিএম গোলাম রাকিব, জাকির হোসেন রুবেল, ডা. জাহিদুল ইসলাম, নাহারুল আলম হেলাল, সায়েদ জ্জামান, জরিফুল ইসলাম প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189619