বগুড়ার গাবতলীতে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

বগুড়ার গাবতলীতে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার গাবতলীতে একটি বার্মিজ চাকুসহ শামীম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে পুলিশ উপজেলা পোস্ট অফিসের কাছে গোরদহগামী রাস্তা থেকে তাকে গ্রেফতার করে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. রাকিব উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ধৃত শামীম সরদার (৩৫) উপজেলার গোরদহ গ্রামের মৃত মুসা সরদারের ছেলে। তার দেহ তল্লাশি করে এই চাকু পাওয়া যায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189606