বগুড়ায় এনসিএল ড্রয়ের পথেই এগুচ্ছে, রংপুর রাজশাহী চার দিনের ম্যাচ

বগুড়ায় এনসিএল ড্রয়ের পথেই এগুচ্ছে, রংপুর রাজশাহী চার দিনের ম্যাচ

স্পোর্টস ডেস্ক : ২৮তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে চার দিনের ম্যাচের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৮৫ রানের লিড পেয়েছে রাজশাহী বিভাগ। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। আজ ম্যাচের শেষ দিনে নাটকীয় কিছু না ঘটলে ম্যাচটি ড্র-ই হতে যাচ্ছে।

আগের দিনের ৩ উইকেটে ১২২ রানে ৩য় দিন শুরু করা রংপুরের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৫৬ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেছেন অনিক সরকার। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান এসেছে ইকবাল হোসেনের ব্যাট থেকে। লোয়ার অর্ডারে আবু হাসিমের ৩৭ ছাড়া উল্লেখযোগ্য কোন রান নেই। রাজশাহীর আসাদুজ্জামান পায়েল একাই নিয়েছেন ৫ উইকেট।

এছাড়া শফিকুল ২টি এবং নিহাদুজ্জামান, সানজামুল ও ওয়াসি সিদ্দিকী পেয়েছেন একটি করে উইকেট। ২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় রাজশাহী। এরপর ৪৩ রানে ২য় উইকেটের পতনের পর সাব্বির হোসেনকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক প্রিতম। দলীয় ৮৩ রানে সাব্বির সাজঘরে ফিরলেও দলনেতা প্রিতম লড়াই করছেন।

দিন শেষে ২য় ইনিংসে রাজশাহীর সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। প্রিতম অপরাজিত আছেন ৪১ রানে এবং সাকির হোসাইন ৯ রানে। রংপুরের মেহেদী, আলাউদ্দিন বাবু ও আবু হাশিম একটি করে উইকেট শিকার করেছেন। আজ ম্যাচের শেষ দিন।

সংক্ষিপ্ত স্কোর :
রাজশাহী, ১ম ইনিংস : ২৩১,  মেহেরব ১০১, নিহাদুজ্জামান ৫৭, নাঈম আহম্মেদ ২০, মেহেদী ৩৭/৪, বাবু ১৮/২।
রাজশাহী, ২য় ইনিংস: ১১০/৩, প্রিতম ৪১* নাঈম ২৫, সাব্বির ২৫।
রংপুর ১ম ইনিংস : ২৫৬, অনিক ৭৫ ইকবাল ৭০ পায়েল ৬৪/৫, শফিকুল ৬২/২।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189604