বগুড়ার ধুনটে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে আওয়ামী লীগের মশাল মিছিল থেকে জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলার ঘটনায় দায়ের করা মামলায় সজিব ইসলাম (২৬) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (২ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে রোববার সন্ধ্যায় ধুনট প্রেসক্লাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সজিব ইসলাম ধুনট পৌর শহরের সদরপাড়া এলাকার শাহ আলী ইসলামের ছেলে। সে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189601