পাবনার সুজানগরে মৌমাছির কামড়ে মৌয়াল আহত
সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের চরশ্রীপুর গ্রামে মৌমাছির কামড়ে গাছ থেকে পড়ে জালাল উদ্দিন(৫০) নামে এক মৌয়াল আহত হয়েছেন। পরে তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি উপজেলার ফকিরকান্দি গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার (২ নভেম্বর) সকালে মধু সংগ্রহের জন্য জালাল উদ্দিন ওই গ্রামের একটি আম গাছে উঠে মৌচাক কাটছিলেন। একপর্যায়ে মৌমাছির উপর্যুপরি কামড়ে দ্রুত গাছ থেকে নামতে নিয়ে ছিটকে মাটিতে পড়ে মারাত্মকভাবে আহত হন তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189588