পদ্মার দুই কাতল-এক বাঘাই‌ড় বি‌ক্রি ১ লাখ ৬০ হাজার টাকায়

পদ্মার দুই কাতল-এক বাঘাই‌ড় বি‌ক্রি ১ লাখ ৬০ হাজার টাকায়

রাজবাড়ী দৌলত‌দিয়ার পদ্মায় জেলের জালে ধরা পড়‌া দ‌ু‌টি কাতল ও এক‌টি বাঘাইড় মাছ বি‌ক্রি হ‌য়ে‌ছে ১ লাখ ৬০ হাজার টাকায়। মাছ তিন‌টির ওজন ছি‌লো বাঘাইড় ২৫ কে‌জি, কাতল এক‌টি ২৫ কে‌জি ও অপর‌টি ২২ কে‌জি।

আজ সোমবার (২ ন‌ভেম্বর) সকাল ১০টার দিকে মাছগু‌লো এক সি‌লেট প্রবাসী কি‌নে নেন।

এর আগে, সোমবার ভোরে দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টের অদূ‌রে পদ্মা-যমুনা নদীর মোহনায় জে‌লে সে‌কেন হ‌ালদা‌রের জা‌লে মাছ তিনটি ধরা প‌ড়ে ব‌লে জানায় স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

প‌রে সকা‌লে দৌলত‌দিয়া ফে‌রি ঘা‌টের মোহন মন্ড‌লের আড়তে এনে মাছগু‌লো ওজন দিয়ে দেখা যায়, বাঘাইড়ের ওজন ২৫ কে‌জি এবং কাতল এক‌টি ২৫ কে‌জি ও অপর‌টি ২২ কে‌জি। প‌রে সেখান থে‌কে উন্মুক্ত নিলা‌মের মাধ‌্যমে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ কাতল দু‌টি প্রতি কে‌জি ২ হাজার ৩০০ টাকা কে‌জি দ‌রে মোট ১ লাখ ৮ হাজার ১০০ টাকা এবং বাঘাইড় ১ হাজার ৬০০ টাকা কে‌জি দ‌রে ৪০ হাজার টাকা। মোট ১ লাখ ৪৮ হাজার ১০০ টাকায় কি‌নে নেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, উন্মুক্ত নিলামে মাছগু‌লো কি‌নে মোবাইল ফো‌নে যোগাযোগ ক‌রে এক সি‌লেট প্রবাসীর কা‌ছে বিক্রি ক‌রে‌ছেন। তি‌নি তার কাছ থে‌কে মোট দুই লক্ষ টাকার মাছ কি‌নে‌ছেন। কাতল দু‌টি প্রতি কে‌জি ২ হাজার ৫০০ টাকা কে‌জি দ‌রে ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা এবং বাঘাইড় ১ হাজার ৭০০ টাকা কে‌জি দ‌রে মোট ৪২ হাজার সহ মোট ১ লাখ ৫৯ হাজার ৫০০ টাকায় বি‌ক্রি করা হ‌য়ে‌ছে।

তি‌নি আরও জানান, পদ্মা নদীর মাছ সুস্বাদু হওয়ায় দ্রুত বিক্রি হ‌য়ে যায় এবং ছোট-বড় সব ধর‌নের মাছ তি‌নি বি‌ক্রি ক‌রেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189554